সিরাজগঞ্জ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা
সর্বশেষ
সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গঞ্জেশীবপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন ও ফরিদপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক ও একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মোঃ আশিক।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যারবাহনে তল্লাশী চালায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে আটক করে র‌্যাব সদস্যরা।অপর দিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে চেক পোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা। রাত ১টায় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মানিকুর রহমান মানিক ও মোঃ আশিক নামে দুই যুবককে আটক করা হয়।এদিকে ২০১১ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করে পুলিশ।এই তিনটি মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে আজ ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।
৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হুমায়ুন কবির (তয়ছের)

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হুমায়ুন কবির (তয়ছের)

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স এন্ড ফিকশন ফেয়ার অনুষ্ঠিত

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স এন্ড ফিকশন ফেয়ার অনুষ্ঠিত

উমারপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন ডা: আ: হালিম

উমারপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন ডা: আ: হালিম

বাঘুটিয়া ইউপি নির্বাচনে আব্দুর রহমান সরকারকে চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী

বাঘুটিয়া ইউপি নির্বাচনে আব্দুর রহমান সরকারকে চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী

সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম

সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, চার জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, চার জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালিয়া হরিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একাব্বর আলীর মতবিনিময় সভা

কালিয়া হরিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একাব্বর আলীর মতবিনিময় সভা

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ফুলঝোড় নদীর আলোকদিয়া পয়েন্টে ড্রেজিংয়ের বালি হরিলুট, নিরব প্রশাসন

ফুলঝোড় নদীর আলোকদিয়া পয়েন্টে ড্রেজিংয়ের বালি হরিলুট, নিরব প্রশাসন

বেলকুচিতে শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদানের অভিযোগ, তিন শিক্ষককে শোকজ

বেলকুচিতে শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদানের অভিযোগ, তিন শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে  ২৫০টি বাঁশকল স্থাপন

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদন্ড

চৌহালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও চিত্রাংকন পুরস্কার

চৌহালীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

চৌহালীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিগত ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে "খোলা বার্তা অনলাইন পত্রিকায় "মাইক ব্যবহার হারামে আকবর ও শিরকে আকবর & rsquo; বক্তব্য ঘিরে বাহাস, আলত্বাফিয়া দরবার শরীফের পরাজয় শিরোনাম প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামে মাইকে আজান দেওয়া ও লাউড স্পীকার ব্যবহার করে নামাজ পড়ানোকে শিরক ও হারাম দাবি করা নিয়ে ওলামায়ে কেরাম ও আলত্বাফিয়া দরবার শরীফের মধ্যে বাহাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টায় চিলগাছা গ্রামে এ বাহাস অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো ঘটনা এবং উদ্দেশ্য প্রণোদিত, প্রকৃত সত্য ঘটনা হল: মাহফিলের নাম নিয়ে দ্বীনি দাওয়াত দেওয়ার কথা বলে সুদূর শাহজাদপুর হতে মেহমানদের নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে অন্যায়ভাবে মারধর করা হয়, এবং জোরপূর্বক মসজিদে নিয়ে যাওয়া হয় ও ভুল স্বীকার করতে বাধ্য করা হয়, অথচ শাহজাদপুর উপজেলা হতে যারা মাহফিল ও দ্বীনি দাওয়াতের উদ্দেশ্য সিরাজগঞ্জ সদর উপজেলায় গিয়েছেন তারা উক্ত বিষয়ে কোন মুনাজেরা বা বাহাস অনুষ্ঠানে যাননি, আমরা এ ধরনের অপপ্রচারের এবং বাহাসের নামে অন্যায় ভাবে মেহমানদের মারধর ও রুমাল দ্বারা গলা পেচিয়ে শ্বাস-রুদ্ধ করে মারার অপচেষ্টার ও হুমকি ধামকি ইত্যাদির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আর আলোচ্য বিষয়ে অর্থাৎ মাইকে আজান দেওয়া ও লাউড স্পীকার ব্যবহার করে নামাজ পড়ানোকে শিরক ও হারাম দাবি করার স্বপক্ষে প্রকাশ্যে পবিত্র কুরআন শরীফ মাথায় নিয়ে মুবাহালার চ্যালেঞ্জ দিচ্ছি। উক্ত শরীআতের মহান ফাতওয়ার বিষয় নিয়ে মারা-মারি, হানা-হানি, খুন-খারাপি ও হুমকি ধামকি না দিয়ে (ইসলামী শরীআতের বিধান মুতাবিক মুবাহালার মাধ্যমে সৃষ্ট সমাধানের জন্য সমগ্র মুসলিম জাতি সাহেবানদের প্রতি আহবান জানাচ্ছি।) উক্ত মহান ফাতওয়া তামাম যান্ত্রিক ইবাদত হারামে আকবর ও শিরকে আকবর এ বিষয়ে পেশকৃত পবিত্র কুরআন হাদীস এর অকাট্য দলিল সমূহ শরীআতের সহীহ দলিল কুরআন হাদীস ইজমা ও শরঈ কিয়াম দ্বারা রদ পূর্বক ইসলামী শরীআতের বিধান মুতাবিক মুবাহালার মাধ্যমে সৃষ্ট সমাধানের জন্য সমগ্র মুসলিম জাতি সাহেবানদের প্রতি আহব্বান জানাচ্ছি। যেহেতু ইবাদতে মাইক ব্যবহার নিয়ে নাজায়িজ বা হারাম হওয়া সম্পর্কে নতুন করে কোন মোনাজেরা বা বাহসের প্রয়োজন নেই।কেননা এ বিষয়ে ভারত উপমহাদেশে (ভারত-পাকিস্তান ও বাংলাদেশ) অনেক মুনাজেরা অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত রায়ও প্রকাশিত হয়েছে। যে, মাইক বা যন্ত্রযোগে ইবাদত জায়িজ নেই। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। অতএব, উক্ত বিষয়ে নতুন করে আর কোন মুনাজেরা বা বাহাস অনুষ্ঠান না করে মুবাহালার চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলিম জাতির ইবাদতকে শিরক-বিদআত হতে মুক্ত করা একান্ত আবশ্যক। প্রতিবাদকারী, আলত্বাফুল বারী খেদমত কমিটি বাংলাদেশ, শাহজাদপুর শাখা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কোন ছবি নেই !
কোন ছবি নেই !