সিরাজগঞ্জ    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা  শিক্ষা অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে  র‌্যালি অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো “Standing with Teachers: Sixty Years of Protecting the Profession, Advancing its Status, Shaping our Futures” শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে ;৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা। "পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,উপজেলা  শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার।উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুল মান্নান, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম ও চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

 এ সময় বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ২০২৬ সালে বাংলাদেশে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ 

নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,সহকারী  শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x