সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হুমায়ুন কবির (তয়ছের)

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৃহত্তর ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মো. হুমায়ুন কবির (তয়ছের)। তিনি সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক, যুব সমাজের আইকন, তরুণ রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় বেশ পরিচিত।

স্থানীয় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে তিনি সবসময় ভূমিকা রাখেন। এ কারণে অনেকেই তাকে যুব সমাজের আইকন হিসেবে অভিহিত করেন।

হুমায়ুন কবির (তয়ছের) বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বৃহত্তর ৪নং উমারপুর ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সেবামূলক প্রশাসন নিশ্চিত করতে কাজ করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ধীরে ধীরে জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে হুমায়ুন কবির (তয়ছের)-এর অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হুমায়ুন কবির (তয়ছের)

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x