সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩৮ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সকাল ১১টা ৩২ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪২ মিনিটে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন। এরপর সকাল ১১টা ৪৬ মিনিটে মোটর শোভাযাত্রা নিয়ে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্মৃতিসৌধের প্রধান ফটক ও ঢাকা-আরিচা মহাসড়কের আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রস্থানকালে তারা বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x