সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

দেশপ্রেমিক মানুষ কখনও দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী আফরোজা খানম

বিমানমন্ত্রী আফরোজা খানম

একজন দেশপ্রেমিক মানুষ কখনও দুর্নীতিবাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে কীভাবে শক্ত হাতে দাঁড়াতে হয়। নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম এবং জেলা পরিষদের প্রশাসক জামিল উর রশিদ খান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দেশপ্রেমিক মানুষ কখনও দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী আফরোজা খানম

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x