সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেফতার ৬

বিএনপি নেতা আজাদ। ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম.এম. মনিরুজ্জামান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (২০), কেসমতের ছেলে মনতাজ (৫০), ফিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮), চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫) এবং এই দুটি মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া একইদিন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি এ.এম.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, রোববার রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেফতার ৬

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x