শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উৎকর্ষ সাধন এবং নতুন উদ্ভাবনী শক্তির দিক উন্মোচন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স এন্ড ফিকশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
ট্রিপলি বিভাগের আয়োজনে মঙ্গলবার দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় এবং সাতটি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। দিনভর বর্ণাঢ্য এ আয়োজন চলে একাডেমিক ভবনের হলরুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শাহেদ আকন্দ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আশরাফ আলী, প্রফেসর এমিরেটাস এন্ড এডভাইজার ডক্টর হোসেন রেজা ও আইকিউএসি'র ডিরেক্টর প্রফেসর ডঃ মোস্তফা মাহমুদ হাসান প্রমুখ।
এদিকে অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়
আপনার মতামত লিখুন