সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের তাড়াশে কাবিটা ও কাবিখা প্রকল্প বা কমিটির সাথে কোন সংশ্লিষ্টতা না থাকলেও অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগে দুই শিক্ষককে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায়  তাড়াশ পৌর সদরের রাজবাড়ী  মহল্লায় তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদেরের বাস ভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, তাড়াশ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদের।

তিনি তাঁর লিখিত বক্তব্যে জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের চক মীর্জাপুর জামে মসজিদ সংস্কারে সম্প্রতি কাবিখার এক লাথ ৪৪ হাজার টাকা এবং একই ইউনিয়নের মনোহপুর গ্রামের ঈদগাহের প্রাচীর নির্মাণের জন্য কাবিটার ২ লাখ টাকা বরাদ্দ পায়। প্রাপ্ত বরাদ্দের কাজ এখনো চলমান আছে। 

এ সকল প্রকল্পের সাথে আমাদের কোন সম্পৃক্ততা না থাকলেও শুধুই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে ও মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদ মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট।

 তিনি আরো বলেন, আমরা ওই দুটি প্রকল্পের কমিটির কোন সদস্যও নই। পাশাপাশি প্রকল্পের টাকা উত্তেলন বা দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে যে কাজ করা হয়েছে তার সাথে আমাদের নুন্যতম সম্পৃক্ততা নাই।তারপরও আমাদের  বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে হেয় প্রতিপন্ন এবং সন্মানহানী করা হয়েছে। 

এছাড়া উভয় প্রকল্পের সভাপতি এবং সেক্রেটারিগন তাদের বক্তব্যে বলেন, প্রকল্পের টাকা উত্তোলন এবং কাজ সম্পন্ন আমরাই করছি। এর সাথে সংবাদের অভিযুক্ত দুই শিক্ষকের ন্যূনতম সম্পর্ক নেই। তাদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকল্প দুটির কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।  আমরা এহেন অসত্য ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন চকমির্জাপুর মসজিদ প্রকল্পের সভাপতি সাখয়াত হোসেন, আব্দুস সাত্তার, মনোহরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ শাহীন, ইয়াছিন আলী, শিক্ষক মো. রফিকুল ইসলাম সহ উভয় প্রকল্পের সদস্যবৃন্দ ।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x