সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ছবি: সংগৃহীত।

লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি সুবিধাজনক সময়ে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। 

ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এদিন সকালে মোজাফফর হোসেনকে সেনা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এ সময় মোজাফফর সেনা কারাগারেই থাকবেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে আনার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের পক্ষ থেকে মোজাফফরকে প্রোডাকশন ওয়ারেন্টে হাজির করার আবেদন করা হলে ট্রাইব্যুনাল তাঁকে হাজিরের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x