সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

উমারপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন ডা: আ: হালিম

ছবি: চেয়ারম্যান প্রার্থী ডা: আ: হালিম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান প্রবীণ  নেতৃত্বের অধিকারী ঐতিহ্যবাহী উমারপুরের কৃতি সন্তান । এ লক্ষ্যকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

‎সুশিক্ষিত, সৎ, তরুণ মেধাবী সমাজসেবক ও উমারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: আব্দুল হালিম   ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। নিয়মিত সভা-সমাবেশ, মতবিনিময় সভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উমারপুর  ইউনিয়ন বিএনপির সভাপতির  দায়িত্ব পালন করা  দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।

‎রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে হাতে খড়ি নেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

‎এ বিষয়ে ডা: আব্দুল হালিম  বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

‎তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উমারপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন ডা: আ: হালিম

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x