সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


সিরাজগঞ্জে খরচ না হওয়া ৮৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলো ইসলামিক ফাউন্ডেশন

প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর খরচ না হওয়া ৮৩ লাখ ৯ হাজার ৭৯০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নজির স্থাপন করেছেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। সরকারি বরাদ্দের টাকা লোপাট বা অপচয়ের সংবাদের ভিড়ে সততা ও দায়িত্বশীলতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি জেলাজুড়ে প্রশংসায় ভাসছেন।মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের ফিল্ড অফিসার হাবিবুল্লাহ রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরতের বিষয়টি নিশ্চিত করেন৷তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৭৪ লাখ ২ হাজার ৬৭৭ টাকা, দারুল আরকাম শিক্ষা সু-সংহত প্রকল্পের ১ লাখ ১৭ হাজার ১১৩ টাকা ও গণভোট প্রচারের উদ্দেশ্যে ইমাম সম্মেলনের উদ্বৃত্ত ৬ লাখ ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপ-পরিচালকের ন্যায়নিষ্ঠা ও সততার ফল হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হয়। অতীতে কখনো এত মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়া হয়নি বলেও তিনি জানান।জানা যায়, ২০২০ সালে ৯ আগস্ট মোহাম্মদ ফারুক আহামেদ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হিসেবে সিরাজগঞ্জে যোগদান করেন। যোগদানের পর জেলার নয়টি উপজেলার মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন তিনি। ফলে প্রকল্পগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও গতি বাড়ে।শুধু তাই নয়, তার নেতৃত্বে সরকারি যাকাত আদায়ে সিরাজগঞ্জ জেলা জাতীয় পর্যায়ে সম্মানজনক অবস্থান অর্জন করেছে। একইসঙ্গে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়মিত তদারকিতে প্রান্তিক পর্যায়ের শিশুদের মধ্যে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা আরও বিস্তৃত হয়েছে।রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ বলেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের পর সরকারি অর্থ উদ্বৃত্ত থাকায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছি। এটা কোনো বাহাদুরি নয়। দায়িত্ববোধ ও স্বচ্ছতার জায়গা থেকে এটা করা হয়েছে।

সিরাজগঞ্জে খরচ না হওয়া ৮৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলো ইসলামিক ফাউন্ডেশন