সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ইউপি কার্যালয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলুর সভাপতিিত্বে
এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার গৌতম রায়, Field Facilitator ফিল্ড ফ্যাসিলিটেটর হরিদাস বর্মন, ইউপি সচিব মোনোয়ার হোসেন,ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম সুরুজ,শাহিন সিকদার, রবিউল ইসলাম, তাছলিমা খাতুন, মোছা: জাহানারা খাতুন,বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন বাচ্চুও জিয়াউর রহমান প্রমুখসহ প্রকল্পের ফিল্ড অফিসারবৃন্দ।
কর্মশালায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং সময়োপযোগী মানবিক ও আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন