সিরাজগঞ্জ    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

ঘোড়জান ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে আলোচনায় আতাউর রহমান

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌহালী উপজেলার ৩নং ঘোড়জান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নবীন নেতৃত্বের অধিকারী ঐতিহ্যবাহী ঘোড়জানের  কৃতি সন্তান। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

সুশিক্ষিত, সৎ, তরুণ মেধাবী সমাজসেবক ও ঘোড়জান  ইউনিয়ন বিএনপির নেতা প্রবাসী মো: আতাউর রহমান ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। নিয়মিত সভা-সমাবেশ, মতবিনিময় সভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান দীর্ঘদিন যাবত গরীব দুখী  মানুষের দায়িত্ব পালন করে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।

‎রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে হাতে খড়ি নেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এ বিষয়ে মো: আতাউর রহমান বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

‎তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়জান ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে আলোচনায় আতাউর রহমান

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x