সিরাজগঞ্জ    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, বেলকুচি, সিরাজগঞ্জের আয়োজনে প্রথমে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেলে শিক্ষা ব্যবস্থায় এর ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিম হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x