সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সলঙ্গায় বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরও অনেক ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সলঙ্গায় বাসচাপায় মা-ছেলে নিহত