সিরাজগঞ্জ    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদন্ড

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে মাদক মামলায় আব্দুর রাজ্জাক নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করা হয়েছে। পরে দন্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাহমুদপুর মহল্লার ২নং গলির শাহাদাত হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চলাকালে রাতে ডিবি পুলিশের কাছে খবর আসে মাহমুদপুর মহল্লায় তাহের জামিল আপেলের বাড়ি আঙ্গিনায় বাগানে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এঘটনায় ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত বাদী হয়ে মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

বিষয় : সিরাজগঞ্জ মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে মাদক মামলায় আব্দুর রাজ্জাক নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করা হয়েছে। পরে দন্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাহমুদপুর মহল্লার ২নং গলির শাহাদাত হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চলাকালে রাতে ডিবি পুলিশের কাছে খবর আসে মাহমুদপুর মহল্লায় তাহের জামিল আপেলের বাড়ি আঙ্গিনায় বাগানে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এঘটনায় ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত বাদী হয়ে মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x