সিরাজগঞ্জ    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। শিক্ষকরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে মতামত প্রদান করেন।

এ সময় উপস্থিত অতিথিরাও শিক্ষা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

বিষয় : সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ১৭ জুন ২০২৬

বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x