সিরাজগঞ্জ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

২৮ অক্টোবর ঢাকা মহানগর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের দরগা রোডস্থ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুজিব সড়ক, খলিফা পট্টি, এসএস রোড প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। 

জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।

এসময় আরও বক্তব্য রাখেন, শহর জামায়াতের আমীর মো. আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড. নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবির সভাপতি আলহাজ আলী ও শহর শিবিরের সভাপতি শামীম রেজা প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও এখনো জড়িতদের বিচার সম্পন্ন হয়নি। যেখানে শহীদ হয় ১৪ জন এবং সেদিনের নৃশংস হামলায় বহু মানুষ হতাহত হন। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছিল বলে তাঁরা অভিযোগ করেন। সেদিন তাঁদের ১৪ জন নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে দাবি করেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x