সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

আর্জেন্টিনা ফাইনালে জয়ী হতে পারলে মহিষ খাওয়ানোর ঘোষনা দিলেন সমর্থক

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনা পতাকা টাঙিয়ে তাক লাগিয়ে দিয়েছে ভক্তরা। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের প্রবেশ করতেই চোখে পড়ে সড়কের পাশে টাঙানো দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। 

এ গ্রামের আর্জেন্টিনা ভক্তদের দাবি, গ্রামের সড়ক জুড়ে লাগানো আর্জেন্টিনার পতাকার দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার। 

তারা জানান, হৃদয় থেকে ভালোবাসি প্রিয় দল আর্জেন্টিনাকে। সেই ভালোবাসা থেকেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে সবাইকে খাওয়ানোর ঘোষণা দেন ভক্তরা।

ঠাঁকুরঝিপাড়া গ্রামের আর্জেন্টিনা ভক্ত রিফাত, অন্তর ও হানিফ জানান, প্রথম ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্ট দেখিয়েছে। বিশেষ করে লিওনেল মেসির গোলগুলো ছিলো চোখে পড়ার মত। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা ভীষণ খুশি এবং আনন্দিত। আমাদের বিশ্বাস এবারও বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হবে। 

এ গ্রামের আরেক আর্জেন্টিনা ভক্ত নয়ন আলী জানান, আর্জেন্টিনা আবেগ, ভালো লাগা ও ভালোবাসার একটি দল। যে দলের সঙ্গে অন্য কোন দলের তুলনা হয় না। গ্রামের প্রবাসী ভাইদের সহযোগিতায় এবার সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়েছে। আগামী বিশ্বকাপে এর পরিধি বাড়িয়ে ৬ হাজার ফুট করার পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনার প্রথম ম্যাচে আমাদের বাজেট ছিলো ২০ হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ হাজার টাকা। এই টাকা দিয়ে রাতে গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি আর্জেন্টিনার ভক্তদের খাওয়ানো হবে। শুধু তাই নয় আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে সবাইকে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আর্জেন্টিনা ফাইনালে জয়ী হতে পারলে মহিষ খাওয়ানোর ঘোষনা দিলেন সমর্থক

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x