শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা ও মেধার বিকাশের লক্ষ্যে কাজিপুরের অন্য রকম বিদ্যানিকেতন এর উদ্যোগে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এই জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মিরাজ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইয়াসিন আলী। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক বণিক বার্তার বগুড়া জেলা প্রতিনিধি জনাব আব্দুল আলিম।খেলার ফলাফল: উচ্চ মাধ্যমিক পর্যায় চ্যাম্পিয়ন: বিদায়ী দল অষ্টম শ্রেণি রানার্সআপ: নবম শ্রেণি। ম্যান অফ দ্যা ম্যাচ:মানিক- অষ্টম শ্রেণি. সেরা গোলকিপার: আহসান হাবীব- অষ্টম শ্রেণি। প্রাথমিক বিদ্যালয় পর্যায়: চ্যাম্পিয়ন: ষষ্ঠ শ্রেণি রানার্সআপ:* চতুর্থ শ্রেণি ম্যান অফ দ্যা ম্যাচ: রুলামিন - চতুর্থ শ্রেণি সেরা গোলকিপার: ইয়াসিন পারভেজ- ষষ্ঠ শ্রেণি।প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ নুরুল হুদা তালুকদার বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য রকম বিদ্যানিকেতন শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।