সিরাজগঞ্জ    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, পিকআপ চালক আটক

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জ সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে টুটুল শেখ (৬০) নামে এক রাজমিস্ত্রি ও উল্লাপাড়ায় ট্রাক-কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে খালিদ হাসান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ পিকআপ চালক পলাশ মিয়াকে আটক করেছে। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহে ও দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াবদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের খালিদ হাসান ও সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ গ্রামের মৃত গুসবার আলীর ছেলে টুটুল শেখ।

পুলিশ জানায়, দুপুরে উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকায় সিরাজগঞ্জগামী একটি ট্রাক, পাবনাগামী একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী খালিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে দিয়েছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপর দিকে সকালে রাস্তার পাশে ঘাস কাটছিলেন টুটুল শেখ। এসময় ছোনগাছা বাজার থেকে থেকে আসা একটি তেলবাহী লড়ির সঙ্গে দ্রুতগতির একটি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটি টুটুলকে চাপাদিয়ে রাস্তর নিচে চলে যায়। পরে স্থানীয়রা টুটুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় টুটুল শেখ নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় পিকআপ ভ্যান চালক পলাশ মিয়াকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় : সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, পিকআপ চালক আটক

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x