সিরাজগঞ্জ    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে মোবাইল কোর্টে ৪ জনকে ৮১ হাজার টাকা জরিমানা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই এলাকায় বালুর পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘাই বালুর পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ও কাজিপুর থানা পুলিশ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুবাহী ট্রাক ওভারলোড করে বালু পরিবহন এবং রাস্তায় ঢাকনা বিহীনভাবে বালু পরিবহন করার অপরাধে তিন ট্রাক চালককে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া বালুর ট্রাক ওভারলোড করার দায়ে বালু পয়েন্টের ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, "সড়কে শৃঙ্খলা ফেরাতে ও পরিবেশ রক্ষায় ঢাকনা বিহীন ও ওভারলোড বালু পরিবহন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুরে মোবাইল কোর্টে ৪ জনকে ৮১ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x