সিরাজগঞ্জ    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ, মটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জের বেলকুচিতে পলাশ মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পাশের দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসা বন্ধ করার জন্য সতর্ক করতে  মাদক ব্যবসায়ীর বাড়িতে যান। বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে না পেয়ে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।  এতে মোটরসাইকেলটি পুড়ে যায়। 

এঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

স্থানীয়দের দাবি, অভিযুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মাদকসহ অন্যান্য মামলার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ১৫ থেকে ২০টির অধিক মামলা রয়েছে এবং এসব মামলায় অধিকাংশ সদস্য বর্তমানে জামিনে রয়েছেন। তবে ওই পরিবারের বড় ছেলে আমিরুল মাদক মামলায়  যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। 

স্থানীয়রা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে এলাকায় সামাজিকভাবে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। মাদক ব্যবসা বন্ধের জন্য  তারা প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, চর চালা পলাশ মার্কেট এলাকার বাসিন্দা আলী ও তার ছেলে আমিরুল, ফজলু, আরিফুলসহ পরিবারের সকল সদস্য এবং তাদের তিন স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর দাবি, তাদের একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেনি। তাই

শুক্রবার জুমার নামাজ শেষে দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই পরিবারকে সতর্ক করতে তাদের বাড়িতে যান। 

এ সময় তারা পরিবারের সদস্যদের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা পরিচালনা না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

বিক্ষোভকারীরা বলেন, মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তাররোধে  বিভিন্নভাবে চেষ্টা করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তাই মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অভিযুক্ত পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ, মটরসাইকেলে আগুন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x