সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

চৌহালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে চৌহালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো  আয়োজনে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো: মেহেদী হাসান শাকিল। 

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান, বিএনপির যুগ্ম সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, পরিবার পরিকল্পনা অফিসার সায়মা সুলতানা রুমি,ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  মোহাম্মদ  আব্দুল মজিদ মিয়া, মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম,  একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ,প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, মশিউর রহমান  ও শিক্ষক আ: হালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারীবৃন্দ।

এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘Literacy for People, the Planet and Prosperity’ বাংলায় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ২০২৬ সালে দিবসটির ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা ও কর্মদক্ষতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। 

আলোচনা সভায় উপজেলা  প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চৌহালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x