যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন ভিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।
এডহক কমিটি গঠন সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে, এবং এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি মো: আনোয়ার হোসেন ভিপি, অভিভাবক সদস্য রিয়াজ উদ্দিন সোহেল, শিক্ষক প্রতিনিধি মো: নুরুল আলম আনছারী ও সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দীন।
এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর মো: আনোয়ার হোসেন ভিপি বলেন, "চৌহালী বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: আলমগীর হোসেন টাইগার, যুগ্ম সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস আলী, নাছির উদ্দীন, চৌহালী উপজেলা জাসাসের সভাপতি মো: রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ সিকদার, আল-আমীন মোল্লাও জিয়াউর রহমানসহ বিভিন্ন শিক্ষক /কর্মচারী উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষক /কর্মচারীর পক্ষ থেকে নবাগত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন