সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার তামাই এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীরা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x