সিরাজগঞ্জ    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

দুর্গম উমারপুর চরে জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার প্রচারন

ছবি: সংগৃহীত।

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার প্রচারনা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জমে উঠেছে মাঠ পর্যায় আগাম প্রচার প্রচারনা।

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর  ইউনিয়নে প্রায় হাফ ডজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাঠ পর্যায় চালাচ্ছেন গণসংযোগ, মতবিনিময়, সামাজিক কর্মকান্ডে জানান দিচ্ছেন প্রার্থীতা।

প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে  পাড়া মহল্লা। উল্লেখ্য ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় দলীয় প্রতীক তৃনমূলে নিয়ে আসায় তৃনমূলের ভোটের রাজনীতিতে ভোটারদের মধ্যে তেমন কোন উৎসাহ উদ্দীপনা না থাকলেও। সময়ের সাথে পরিবর্তীত পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন দলীয় প্রতীক তৃণমূল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে   তৃনমূলে জমে উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। 

সরেজমিনে গিয়ে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায় আসন্ন উমারপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কিছু সম্ভাব্য প্রার্থী থাকলেও তাদের তাদের মধ্যে প্রচার প্রচারণায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি, আব্দুল হালিম,কামরুজ্জামান মন্ডল, আব্দুর রউফ ব্যাপারী,  শাহাআলম মন্ডল, আরিফ সরকার সবগুলো প্রার্থী  বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। অন্যদিকে জামাতের রয়েছে একক প্রার্থী।

 মুঠোফোনে কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বিএসসির ছেলে আরিফ সরকারের  সাথে প্রশ্ন রাখা হয় কেন নির্বাচনে আসছেন কি লক্ষ্য উদ্দেশ্য জবাবে তিনি  বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতি করতে গিয়ে মামলা, হামলার স্বীকার হয়েছি। উমারপুর ইউনিয়নের  সাধারণ মানুষ তা জানে আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতির বিভিন্ন  দায়িত্ব পালন করছি। বিগত দিনে আমাদের উমারপুর ইউনিয়ন  ছিলো অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্ব ক্ষেত্রেই আমাদের  উমারপুর  ইউনিয়ন ছিলো উন্নয়ন বঞ্চিত। কাজেই আমার ইচ্ছা চেয়ারম্যান নির্বাচিত হলে সকলের মতামত নিয়ে অবহেলিত উমারপুর  ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে। 

অন্য দিকে আরেক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ ব্যাপারী  সাথে কথা হয় মুঠোফোনে কেন প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি  বলেন, দীর্ঘদিন দিন আমাদের  উমারপুর ইউনিয়ন  ছিলো উন্নয়ন বঞ্চিত। এছাড়াও আমাদের ইউনিয়ন এলাকায় বেশ কয়েকটা স্কুল  কলেজ বেশ কিছু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে কিন্তু বিগত দিনে যোগ্য জনপ্রতিনিধি না থাকার কারনে উমারপুর ইউনিয়নের  কাঙ্খিত উন্নয়ন সাধিত হয়নি। কাজেই আগামী দিনে সকলের সহযোগিতায় নিয়ে মাদক,সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে উমারপুর  একটি আধুনিক ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি প্রার্থী হয়েছি। 

উমারপুর  ইউনিয়নে স্থানীয় ভোটারদের সাথে কথা বললে  বলেন, বিগত দিনে আমরা স্বাধীন ভাবে ভোট দিতে পারিনি যোগ্য প্রার্থী কে নির্বাচিত করতে পারিনি। আগামী দিনে সুষ্ঠ ও অবাধ  নির্বাচনের পরিবেশ চাই। যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করতে চাই।যাদের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দুর্গম উমারপুর চরে জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার প্রচারন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x