সিরাজগঞ্জ    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সিরাজগঞ্জ জেলা জজ আদালত।

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে সোহেল রানা (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার কোদালকাটি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। 

এই আদালতে পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগ পত্র বলা হয়েছে, ২০২৩ সালের ৩ এপ্রিল সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়।  অভিযান চলাকালে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে হেরোইন নিয়ে কয়েকজন যুবক ঢাকায় যাচ্ছে। 

এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৪ গ্রাম হেরোইন সহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। 

স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x