সিরাজগঞ্জ    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেন কায়েস

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কামারখন্দে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 

রবিবার (২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কোনাবাড়ী ইসাহাক উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ হাজার ফলদ ও কাঠ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে কামারখন্দ উপজেলায় চলতি বছর অর্ধ লক্ষাধিক গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

এসময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ০২ আগস্ট ২০২৬

কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেন কায়েস

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x