বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, সবচাইতে লজ্জার বিষয় এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে মানুষ দুইটি। ১টা হলো জাতীয় সংসদের ভোট আরেকটি হলো গণভোট। প্রায় ৭০ ভাগ মানুষ গনভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোড়ে, গায়ের জোড়ে, বিরোধীদলের আপত্তি থাকার পরেও গনভোটের রায় বাতিল করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই তাদেরকে।
তিনি আরও বলেন, যারা গনভোট মানে না, তারা কি জুলাই বিপ্লবকে মানে? যারা গনেভোট মানে না তারা কি জুলাই বিপ্লবকে স্বীকার করে? যদি স্বীকার করতেন তাহলে তো আপনেরা গনভোট বাতিল করতো না। তাহলে তো মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করতেন না। তাহলে তো দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করতেন না। তাহলে তো খুন গুন কমিশন বাতিল করতেন না।
আজ রবিবার (২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াত আয়োজিত গনমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান এমপি আরও বলেন, বিএনপি সব কিছুতেই দলীয় করন করছে। সকল বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ, সিটি করপোরেশন, জেলা পরিষদে প্রশাসক দলীয় ভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ বিএনপি’র ৩১ দফায় এটা উল্লেখ আছে সকল ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন। তাইলে আপনাদের ৩১ দফা গেলো কোনে।
সমাবেশ শেষে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গনমিছিল শুরু হয়। শহরের গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি শ্যামলিপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন