সিরাজগঞ্জ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত মোবারক হোসেন ইমন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত মোবারক হোসেন ইমন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
0:00 0:00
1.0x