সিরাজগঞ্জের কাজিপুরে বন্যা, নদীভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আয়োজনে উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার চাল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা , কাজিপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সহসভাপতি ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওহীদুজ্জামান মিনু, সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ইউপি সচিব আবু সাইদ, ইউপি সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সাংসদ সেলিম রেজা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা, নদীভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কাজিপুর ক্ষতিগ্রস্ত ১৬৬ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলো মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন