সিরাজগঞ্জ    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শিক্ষিকার সেই রিলস ভাইরালের নেপথ্যে ছিলেন কথিত সাংবাদিক

ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জে শিক্ষক বিউটি পালের ভিডিও সামাজিকভাবে চর্চায় আসার নেপথ্যে ছিলেন আসিফ ইকবাল ইরন নামের এক প্রবাসী কথিত সাংবাদিক। তিনি 'ফেঞ্চুগঞ্জ প্রতিদিন' পেজের প্রতিনিধি। সিলেট জেলার 'শ্রেষ্ঠ শিক্ষক' নির্বাচিত হওয়ার পর সংবাদের সূত্রে বিউটি পাল সোশ্যাল মিডিয়ায় ওই সাংবাদিককে অনুসরণ (Follow) শুরু করেন।

পরবর্তীতে বিউটি পালের ব্যক্তিগত আইডিতে পোস্ট করা একটি রিলস ভিডিও নিয়ে ওই প্রতিনিধি নেতিবাচক ক্যাপশন দিয়ে তার নিজস্ব ফেসবুক পেজে ছড়িয়ে দেন।

ভিডিও তৈরির প্রেক্ষাপট ব্যাখ্যা করে বিউটি পাল জানান, রিলস কীভাবে তৈরি করতে হয়- তা শেখার জন্য তিনি এক সহকর্মীর সাহায্য চান। স্কুল ছুটির পর খোলা প্রাঙ্গণে বাতাস চলাকালীন স্বাভাবিক হেঁটে যাওয়ার একটি ভিডিও তার সহকর্মী ধারণ করেন এবং একটি গান যুক্ত করে ফেসবুক পেজে আপলোড করার নিয়ম দেখিয়ে দেন।

বিউটি পাল জানান, এটি সম্পূর্ণ ব্যক্তিগত আইডিতে করা হয়েছিল এবং সেখানে সীমিত সংখ্যক বন্ধু থাকায় তিনি ব্যক্তিগত গোপনীয়তা ও শিক্ষকের মর্যাদা বজায় রাখার বিষয়টি সচেতনভাবেই মেনে চলতেন।

ভিডিও প্রকাশের পর ওই সাংবাদিক ফোন করলে বিউটি পাল জানান, বিষয়টি এত বড় করে দেখার মতো কিছু নয় এবং এটি নিয়ে চর্চা না করাই সমাজ ও দেশের জন্য ভালো। কিন্তু জবাবে ওই তরুণ জানান যে স্কুলের আঙিনায় এমন ভিডিও করা অপরাধ।

এর উত্তরে শিক্ষিকা বিউটি পাল স্পষ্ট করেন যে, বর্তমান শিক্ষা কারিকুলামেই নাচ, গান, শিল্প-সংস্কৃতি ও উৎসব উদযাপনের অন্তর্ভুক্ত বিষয় রয়েছে।

পুরো ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া ও মানসিক সমর্থন পেয়েছেন বিউটি পাল। কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করে জানিয়েছে, তিনি অনুচিত বা ভুল কিছু করেননি।

শিক্ষিকা হিসেবে তার ইতিবাচক দক্ষতা ও সহ-শিক্ষা কার্যক্রম সম্পর্কে তারা অবগত আছেন, তাই এ নিয়ে অনর্থক চিন্তা না করার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিক্ষিকার সেই রিলস ভাইরালের নেপথ্যে ছিলেন কথিত সাংবাদিক

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x