প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আগামী ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এই সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে, এতে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন