সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরানের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ এ কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন রাষ্ট্রদূত। এ সময় উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে।

খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির ওপর জোর দেন।

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরে খ‌লিলুর রহমান ব‌লেন, আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরানের রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x