সিরাজগঞ্জ    শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী সভায় হামলা, আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আওয়ামীলীগ নেতা বাবুল শেখ। ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভা ও গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল শেখ বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় আসামি।

 পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় এজাহারভূক্ত গ্রেপ্তারকৃত বাবুল শেখ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে।

সেই সঙ্গে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শুক্রবার, ১৯ জুন ২০২৬

সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী সভায় হামলা, আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x