সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন করছেন বিএনপি নেতা বাচ্চু

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা।

ছাত্র-ছাত্রী ও যুবকদের মাদকাসক্তির ক্ষতি সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  মাদকবিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতা কর্মসূচি পালন করছেন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

তার ব্যক্তিগত উদ্যোগে এ ক্যাম্পেইন শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৮জুন) সকালে রাশিদাজ্জোহা সরকারী মহিলা কলেজ,  হাজী আহম্মদ আলী আলিয়া মাদ্রাসা ও বিকেলে সবুজ কানন স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়। 

এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, কলম ও মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়, একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়। 

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের সমাজের শিক্ষার্থীরাই আগামীদিনের চালিকা শক্তি। তারাই পারে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে। মাদকের প্রভাবে পরিবারের নারীরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়। এজন্য নারী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে, মাদকে না বলতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, রাশিদাজ্জোহা সরকারি  মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা ছালমা হোসেন, সবুজ কানন স্কুলের প্রভাতি শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম এনামুল কবীর,ম্যানেজিং কমিটির সদস্য মাইনুল হোসেন, এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান মুহাম্মদ এমরান প্রমূখ। 

এসময় বক্তারা মাদকের ভয়াবহতা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন এবং  তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সুস্থ্য, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান। মাদকবিরোধী এমন উদ্যোগকে শিক্ষাবিদ ও সচেতন মহল স্বাগতম জানিয়েছেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন করছেন বিএনপি নেতা বাচ্চু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x