সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে

যৌথ অভিযানে দেড় লাখ টাকা জরিমানা ও চিপস কারখানা সিলগালা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা।

সিরাজগঞ্জে  জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে  দুইটি সিগারেটের দোকান ও একটি চিপস্ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮জুন) পৃথক অভিযানে  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলায় চিপস তৈরির কারখানায় ও শহরের দুইটি সিগারেটের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলায় শিশু খাদ্য চিপস তৈরির কারখানায় অভিযান চালিয়ে আরএফ ফুড প্রোডাক্ট এর মালিক রাজু আহমেদকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 

এছাড়া সিগারেট এর দাম বেশি নেয়ায় শহরের বড় বাজার এলাকায় মুদি দোকান মালিক  শ্রী সুকান্ত চন্দ্র কুন্ডুকে ও  মেসার্স কৌশিক ট্রেডার্সের মালিক কানাইলাল সাহাকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার জরিমানা করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ, কনজুমারএ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর  ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

যৌথ অভিযানে দেড় লাখ টাকা জরিমানা ও চিপস কারখানা সিলগালা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x