সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা।

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা থেকে আব্দুস সালাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (১৭ জুন) দুপুরের দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ গোলচত্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, আজ বেলা ১১টার দিকে সংবাদ আসে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ গোলচত্বর এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করি। পরে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে লাশ সনাক্তের কাজ শুরু করে। প্রাথমিক ভাবে জানা গেছে তার নাম আব্দুস সালাম। বাড়ি বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায়।

ওসি আরো বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশের মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয় : সিরাজগঞ্জ লাশ উদ্ধার

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x