সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রহমান জানান, সকালে ইছামতী নদীতে একটি লাশ ভাসতে থাকতে দেখে জনগণ পুলিশকে খবর দেয়। আমিও খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমানায় ইছামতী নদীতে ভাসছিলো। উদ্ধারের পর আমরা কেউই মরদেহ চিনতে পারিনি।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী জানান, সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনা স্থানে আসি। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ পানি থেকে তোলে। মরদেহের পরনে কোন কাপড় ছিলো না। গায়ের চামড়া অনেকাংশে খুলে গেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।