সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে এক নারীকে গণধর্ষন মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। 

আজ বুধবার (১৭ জুন) বিকেল চারটায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুর রহমান।

প্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত বুদ্দ সরকারের ছেলে মোঃ রাসূল (২০) ও একই গ্রামের মৃত হামেদ সরকারের ছেলে মোঃ দূর্জয় সরকার (২০)।

এর আগে গত (১৫ জুন) ঢাকা জেলার সাভার এলাকার রানাপ্লাজার সামনে থেকে মো. রাসূল কে এবং ১৭ জুন দুপুরে ডিএমপির শেরেবাংলা নগরের তালতলা এলাকা থেকে দূর্জয় সরকারকে গ্রেপ্তার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন বিকেলে এক নারী (ভিকটিম) অটোভ্যানযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা রেলওয়ে স্টেশনে যান। পরবর্তীতে রাত ৮টার দিকে তিনি অটোভ্যানযোগে বাড়ির দিকে ফিরে আসছিলেন। অটোভ্যানটি সদর উপজেলার সায়েদাবাদ ইউনিয়নের ইকোনমিক জোনের ভিতর দিয়ে বয়রার চর এলাকায় পৌছলে অটোভ্যানে থাকা চার যুবক ও নারীর মুখ চেপে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।

গত (৭ জুন) ওই নারী অজ্ঞাতনামা চার যুবককে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

 ঘটনার পর ওই চার যুবক পলাতক ছিলেন। গত ১৫ জুন মো. রাসূল কে এবং ১৭ জুন দূর্জয় সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x