সিরাজগঞ্জ    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সরকারি নির্দেশে অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক

সরকারি নির্দেশনায় অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক

সরকারি নির্দেশনা মেনে অনলাইনে হাজিরা দিতে গিয়ে এক অভিনব ও একই সঙ্গে উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মোবাইল নেটওয়ার্কের সন্ধানে বিদ্যালয় থেকে কয়েকশ ফুট উঁচু পাহাড়ে উঠে শেষ পর্যন্ত আমগাছের ডালে বসেই তাকে পাঠাতে হয়েছে অনলাইন হাজিরা।

সোমবার (১৫ জুন) রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে হাজিরা খাতার ছবি তুলে অনলাইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের গাছে উঠে মোবাইল নেটওয়ার্ক খোঁজার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনলাইন হাজিরা কার্যক্রম চালু করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

গতকাল সোমবার (১৫ জুন) থেকে কার্যকর হওয়া এই নির্দেশনার প্রথম দিনেই বিপাকে পড়েন প্রধান শিক্ষক আবু তাহের। 

তিনি জানান, তার বিদ্যালয়টি দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং চারপাশে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। বিদ্যালয়ের ছাদে উঠেও কোনো সংযোগ না পেয়ে তিনি পাহাড়ের চূড়ায় যান। সেখানেও নেটওয়ার্ক না মেলায় শেষ পর্যন্ত একটি আমগাছে উঠে সংযোগ পান।

আবু তাহের বলেন, অনেক কষ্টে গাছের ডালে উঠে নেটওয়ার্ক পেয়ে হাজিরা খাতার ছবি উপজেলা শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপে পাঠাতে সক্ষম হয়েছি। তবে কিছুটা দেরি হওয়ায় ধমকও শুনতে হয়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে এভাবে হাজিরা পাঠানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, পেটের দায়ে চাকরি করি। চাকরি বাঁচাতে হলে ঝুঁকি নিতেই হবে। চাকরি না থাকলে পরিবারের চারজন সদস্যের ভরণপোষণ কীভাবে চলবে?

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৮৮টি বিদ্যালয় থেকে অনলাইন হাজিরা পাওয়া গেছে। বাকি ২৮টি বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষকের হাজিরা পাওয়া যায়নি।

তিনি বলেন, যেসব এলাকায় ফোর-জি নেটওয়ার্ক রয়েছে, সেসব বিদ্যালয় থেকে অনলাইনে হাজিরা পাওয়া গেছে। আর নেটওয়ার্কবিহীন এলাকার শিক্ষকরা মোবাইল বার্তার মাধ্যমে তাদের উপস্থিতির তথ্য জানিয়েছেন। ধীরে ধীরে এই ব্যবস্থার সঙ্গে সবাই অভ্যস্ত হয়ে উঠবেন এবং হাজিরার হারও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাহাড়ি দুর্গম অঞ্চলে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে অবকাঠামোগত সীমাবদ্ধতার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে এটি তুলে ধরেছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের প্রতিদিনের সংগ্রাম ও বাস্তবতার এক অনন্য চিত্র।

বাংলাদেশ সরকারের নতুন অনলাইন উপস্থিতি ব্যবস্থার কারণে রাঙামাটির বাঘাইছড়িতে এক প্রধান শিক্ষককে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। মোবাইল নেটওয়ার্কের অভাবে বিদ্যালয় থেকে দূরের একটি পাহাড়ে উঠে, শেষ পর্যন্ত আমগাছের ডালে বসে তাকে অনলাইনে হাজিরা পাঠাতে হয়েছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সরকারি নির্দেশে অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x