সিরাজগঞ্জ    রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

দর্শনা সীমান্ত দিয়ে ১১ বাংলাভাষীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোরে দর্শনা সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভোর ৫টার দিকে ভারতের নদীয়া জেলার গেদে ও আশপাশ এলাকার বিএসএফ সদস্যরা ১১ জন বাংলাভাষীকে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

তিনি বলেন, সীমান্তে বিজিবির টহলদল সতর্ক অবস্থানে থাকায় তাদের পুশইনের চেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ ওই ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার কাছে রেখে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, ধারণা করা হচ্ছে ভোরের দিকে, যখন অনেকেই বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ব্যস্ত ছিলেন, তখন সুযোগ নিয়ে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিএসএফ যে কোনো সময় আবারও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

বিষয় : সারাদেশ চুয়াডাঙ্গা

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ১৪ জুন ২০২৬

দর্শনা সীমান্ত দিয়ে ১১ বাংলাভাষীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x