সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চেয়েছিলেন, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কিনা।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x