সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা ও কারখানা সিলগালা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা  জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। 

সোমবার (৮জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠান উৎসব দধি ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন রং, ফ্লেভার, ঘনচিনি মিশ্রিত করে শিশু খাদ্য রোবো, ড্রিংকো, হাইস্পিড, চাটনি, মাঠা উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে উৎসব দধি ভান্ডার। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎসব দধি ভান্ডারের মালিক মো: রাসেল তালুকদারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ও সিলগালা করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা  ও ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত ছিলেন। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা ও কারখানা সিলগালা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x