সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা হাজার ছাড়াল

সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এতে জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৮ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত হামে রোগী ভর্তির দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, রোববার (৭ জুন) শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন।

নতুন রোগীযুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯৪৪ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।

বর্তমানে আক্রান্তদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

সিরাজগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা হাজার ছাড়াল

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x