সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

পাঁচ জেলায় নতুন এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর মধ্যে দেশের পাঁচ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ এবং ফেনী।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।   

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার, পঞ্চগড় থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, মৌলভীবাজার থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহ থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলি আদেশপ্রাপ্ত) প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার (ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এবং পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত) মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে সংযুক্ত করা হয়েছে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে।

বিষয় : পুলিশ

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

পাঁচ জেলায় নতুন এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x