সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

ড. ইউনূস ও নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করলেন শেখ মজিবুর

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও ব্যাপক প্রাণহানির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।

মামলার অভিযোগে বলা হয়, হামের টিকা সংকট মোকাবিলায় চরম অবহেলা এবং ভুল চিকিৎসা ব্যবস্থাপনার কারণে দেশে বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে গত ২০ মে বাংলাদেশে হামের টিকা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক সংবাদ সম্মেলন করেছিল ইউনিসেফ। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স কথা বলেন।

তিনি জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিলেন তারা এবং এ সংক্রান্ত পাঁচটি চিঠিও দিয়েছিলেন।

রানা ফ্লাওয়ার্স আরও উল্লেখ করেন, টিকা কেনার জন্য অর্থের কোনো অভাব ছিল না; মূলত সরকারের ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই এই ভয়াবহ সংকট তৈরি হয়েছিল।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২০টি শিশু মারা গেছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জনের। একই সময় হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২ জন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

ড. ইউনূস ও নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করলেন শেখ মজিবুর

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x