সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জুন) সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। 

মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বি‌পিএম (বার)। 

এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো: শাহিন আলম শাওন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলার যানবাহন পরিদর্শন ও চালক পুলিশ সদস্যদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান শেষে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। 

এসময় সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x