সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তিনমাথা এলাকায় মাদক ও মোবাইল জুয়া প্রতিরোধে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তিনমাথা এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। 

এসময় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, মাদক নির্মূলে যা যা করা প্রয়োজন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। মাদককে না বলুন, সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও মোবাইল জুয়ার ভয়াবহ বিস্তারে সমাজের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুবসমাজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে পড়ছে। এ অবস্থায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তৃতারা আরও বলেন, সম্প্রতি চান্দাইকোনা এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কয়েকজন মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় সঞ্চালনা করেন, মো: আলী। 

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x